স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চরফ্যাশনের দালাল আলামিনের বিরুদ্ধে প্রবাসে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ
এক নজরে : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার সৌদি প্রবাসী আল আমিনের বিরুদ্ধে প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে।জানা যায়,সৌদি প্রবাসী  আলামিন বাংলাদেশের বিভিন্ন জেল...
চরফ্যাশনের দালাল আলামিনের বিরুদ্ধে প্রবাসে পাঠানোর নামে প্রতারণার অভিযোগ
Watermark Logo
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ এলাকার সৌদি প্রবাসী আল আমিনের বিরুদ্ধে প্রবাসে লোক পাঠানোর নামে প্রতারণা করার অভিযোগ উঠেছে।
জানা যায়,সৌদি প্রবাসী  আলামিন বাংলাদেশের বিভিন্ন জেলায় ঘুরে ঘুরে সৌদিতে লোক পাঠানোর নামে প্রতারণা করে বেড়ায় ,ভুক্তভোগী শরিয়তপুর জেলার আবু বক্করকে সৌদিতে পাঠানোর কথা বলে সাড়ে চার লাখ টাকা হাতিয়ে নেন আল আমিন।

পরবর্তীতে দীর্ঘদিন ঘুরিয়ে  সৌদিতে পাঠিয়ে কোন কাজ/ কর্ম না দিয়ে একটি রুমে আটকিয়ে রেখে বিভিন্ন ভাবে অত্যাচার করে আরও চার লাখ টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীর পরিবার। অনুসন্ধানে আরও জানাযায় রাজবাড়ী জেলার বিভিন্ন ইউনিয়নের ,সাব্বির মোল্লা, দেবপাল, ইয়াছিন ,ইব্রাহীম মাতব্বরসহ একাধিক ব্যক্তির কাছ থেকে প্রতারণা করে প্রায় এক কোটি টাকা হাতিয়ে নেয় আলামিন।

প্রতারক আলামিনের শাস্তির দাবিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগী পরিবার।
এ বিষয় অভিযুক্ত আলামিনের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন