স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ভট্ট আবাসন প্রকল্পে শেখ মঞ্জুরুল হক রাহাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
এক নজরে : বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বাজার, ভট্ট আবাসন প্রকল্প এলাকা এবং হাকিমপুর'সহ বিভিন্ন স্থানে...
ভট্ট আবাসন প্রকল্পে শেখ মঞ্জুরুল হক রাহাদের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান
Watermark Logo
বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের উদ্যোগে বাগেরহাট সদর উপজেলার খানপুর ইউনিয়নের চুলকাটি বাজার, ভট্ট আবাসন প্রকল্প এলাকা এবং হাকিমপুর'সহ বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন এবং নেতাকর্মীদের সাথে নিয়ে গনসংযোগ করেছেন। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে ভট্ট আবাসন প্রকল্প এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের মাধ্যমে এ কার্যক্রম শুরু করেন।

এ সময় জামায়াতে ইসলামী নেতা অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, খানপুর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা বাকি বিল্লাহ, সেক্রেটারি কামরুল ইসলাম, বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলী মোড়ল, ইউপি সদস্য বিপুল আচার্য্য , বাপ্পি সাহা, জামায়াত নেতা হাসান শেখ, আব্দুল আলী, মারুফ বিল্লাহ, মাওলানা পারভেজ হোসেন, ইকরামুল হক বকুল'সহ বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ বলেন, “আমরা মাসব্যাপী পরিচ্ছন্ন অভিযান শুরু করেছি, এ কর্মসূচি অব্যাহত থাকবে। পরিবেশ পরিচ্ছন্ন থাকলে মানুষের মনও ভালো থাকবে।”

তিনি আরও বলেন, “আমরা চাই সমাজ থেকে অস্বচ্ছতা ও বিশৃঙ্খলাও দূর হোক। পরিচ্ছন্ন পরিবেশ মানুষের মধ্যে ইতিবাচক মানসিকতা তৈরি করে। তিনি সর্বস্তরের মানুষকে নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও কর্মস্থল পরিষ্কার রাখার আহ্বান জানান।

আগামীতে আধুনিক বাগেরহাট গড়ার পরিকল্পনা নিয়ে তিনি স্থানীয়দের সাথে কথা বলেন ও তাদের দোরগোড়ায় সকল সেবা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন