স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য
এক নজরে : ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় নিজেদের বিয়ের দিন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।খবর এনডিটিভিযোধপুরের মানানি গ্র...
বিয়ের দিনেই দুই বোনের মৃত্যু নিয়ে এলাকায় চাঞ্চল্য
Watermark Logo
ভারতের রাজস্থান রাজ্যের যোধপুর জেলায় নিজেদের বিয়ের দিন দুই বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
খবর এনডিটিভি

যোধপুরের মানানি গ্রামের বাসিন্দা শোভা (২৫) ও বিমলা (২৩) নামে দুই বোনের বিয়ে হওয়ার কথা ছিল শনিবার। শুক্রবার রাতেও তাদের বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল। কিন্তু গভীর রাতে হঠাৎ তাদের শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের যোধপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা দুই বোনকে মৃত ঘোষণা করেন।

যোধপুরের অতিরিক্ত পুলিশ কমিশনার (পশ্চিম) রোশন মীনা জানান, ভোরের দিকে তাদের শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়া হলে আর বাঁচানো যায়নি।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন