স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিরা জব্দ
এক নজরে : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ জিরা জব্দ করা হয়েছে। বিজিবি সুত্রে জানা গেছে, উপজেলার সীমান্তঘেষা আব্দুল্লাহ বাজার এলাকায় লাল...
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ জিরা জব্দ
Watermark Logo
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিজিবি’র মাদক বিরোধী অভিযানে ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ জিরা জব্দ করা হয়েছে। 

বিজিবি সুত্রে জানা গেছে, উপজেলার সীমান্তঘেষা আব্দুল্লাহ বাজার এলাকায় লালমনিরহাট-১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের বিজিবি সদস্যরা শনিবার (২১ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে ভারতীয় ১ কেজি জিরাসহ ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি” বলেন, “দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন