স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ভাষা আন্দোলনের চেতনায় ভোলায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার শ্রদ্ধাঞ্জলি
এক নজরে : ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন যুব উন্নয়ন সংস্থা। শনিবার সকালে ভোলা সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে সংগঠনের সদস্...
ভাষা আন্দোলনের চেতনায় ভোলায় স্বাধীন যুব উন্নয়ন সংস্থার শ্রদ্ধাঞ্জলি
Watermark Logo
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন স্বাধীন যুব উন্নয়ন সংস্থা। শনিবার সকালে ভোলা সরকারি কলেজে অবস্থিত শহীদ মিনারে সংগঠনের সদস্যরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় উপস্থিত ছিলেন স্বাধীন যুব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম; সহ-সাধারণ সম্পাদক মোঃ ফয়েজ উদ্দিন; সদস্য মোঃ মেহেদী হাসান, আরমান ও ফয়সালসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ রাকিবুল ইসলাম বলেন, পৃথিবীতে একমাত্র বাঙালি জাতিই মাতৃভাষার অধিকার রক্ষায় জীবন উৎসর্গ করেছে। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্তানি শাসকগোষ্ঠী ভাষার দাবিতে শান্তিপূর্ণ মিছিলে গুলি চালিয়ে শহীদ করেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ অসংখ্য ভাষাসৈনিককে।

তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই স্বাধীনতার সূর্যোদয়ের পথ রচিত হয়, যার ধারাবাহিকতায় ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করি স্বাধীনতা। আজ ২১ ফেব্রুয়ারি শুধু বাংলাদেশের গণ্ডিতেই সীমাবদ্ধ নয়; এটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন