স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : পুলিশ সুপারের চূড়ান্ত পরিদর্শন: মামলার ঘটনাস্থল থেকে চরফ্যাশন থানার আকস্মিক অবলোকন
এক নজরে : ‎অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় ভোলা জেলার লালমোহন থানা, বোরহানউদ্দিন থানা, শশীভূষণ থানা ও দক্ষিণ আইচা থ...
পুলিশ সুপারের চূড়ান্ত পরিদর্শন: মামলার ঘটনাস্থল থেকে চরফ্যাশন থানার আকস্মিক অবলোকন
Watermark Logo
‎অদ্য ১৯ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি., ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয় ভোলা জেলার লালমোহন থানা, বোরহানউদ্দিন থানা, শশীভূষণ থানা ও দক্ষিণ আইচা থানা এলাকায় সংঘটিত কয়েকটি গুরুত্বপূর্ণ হত্যা, ধর্ষণ ও ডাকাতি সংক্রান্ত মামলার ঘটনাস্থল পরিদর্শন করেন।
‎
‎পরিদর্শনকালে তিনি ভিকটিম পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা প্রদানের আশ্বাস দেন। এছাড়াও মামলাগুলোর সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তদন্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
‎
‎মামলা সমূহের ঘটনাস্থল পরিদর্শন শেষে পুলিশ সুপার মহোদয় চরফ্যাশন থানা আকস্মিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় থানা ভবন, অফিস কক্ষ, ব্যারাক, মেস ও হাজতখানাসহ প্রতিটি শাখা সরেজমিনে ঘুরে দেখেন। তিনি পুলিশ সদস্যদের আবাসন ও খাবারের মান নিশ্চিত করার পাশাপাশি দাপ্তরিক নথিপত্র এবং থানার সার্বিক কার্যক্রমের নিবিড় তদারকি করেন। 

‎উক্ত সময় উপস্থিত ছিলেন জনাব সহকারী পুলিশ সুপার (চরফ্যাশন সার্কেল), মোঃ মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং থানার অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন