স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ ঘিরে প্রস্তুতি বৈঠক
এক নজরে : আগামী ২১শে ফেব্রুয়ারি 'শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬' যথাযথ মর্যাদা ও সর্বোচ্চ নিরাপত্তার সাথে উদযাপনের লক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ভোলা জেলা প্রশাসকের সম্মেল...
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ ঘিরে প্রস্তুতি বৈঠক
Watermark Logo
আগামী ২১শে ফেব্রুয়ারি 'শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬' যথাযথ মর্যাদা ও সর্বোচ্চ নিরাপত্তার সাথে উদযাপনের লক্ষ্যে ভোলা জেলা প্রশাসনের উদ্যোগে ভোলা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সভায় সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমান। সভায় উপস্থিত ছিলেন ভোলা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) মহোদয়।

সভায় পুলিশ সুপার মহোদয় ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানসহ সমগ্র জেলাজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে একটি সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে ভোলা জেলা পুলিশ সদা তৎপর।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন