স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : জামায়াতের আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
এক নজরে : জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আ...
জামায়াতের আমিরের বাসভবনে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
Watermark Logo
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে বসুন্ধরার বাসায় গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তারেক রহমান জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে পৌঁছান।

এদিকে তারেক রহমানের আগমনকে ঘিরে জামায়াত আমিরের কার্যালয়ে সামনে দুই দলের নেতাকর্মীদের উপস্থিতি রয়েছেন। এছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত রয়েছে।

এর আগে শনিবার বিএনপির পক্ষ থেকে জামায়াত আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে তারেক রহমানের সাক্ষাতের বিষয়টি বিএনপির পক্ষ থেকে জানানো হয়।

তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

সাক্ষাৎটি অত্যন্ত হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন