স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আসামি আলম গ্রেফতার
এক নজরে : ্​কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ আলমকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের মহেশ...
কিশোরগঞ্জে র‍্যাবের অভিযানে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় আসামি আলম গ্রেফতার
Watermark Logo
্​কিশোরগঞ্জ সদর থানায় দায়েরকৃত একটি ধর্ষণ মামলার পলাতক আসামি মোঃ আলমকে (২৭) গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা সদরের মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম এবং অভিযুক্ত আলম একই গ্রামের প্রতিবেশী। আলম দীর্ঘদিন ধরে ভিকটিমকে কু-প্রস্তাব দিয়ে আসছিল এবং বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দিত।
​গত ৭ জানুয়ারি ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টার দিকে ভিকটিম বাড়ির পাশে ছাগল চড়াতে গেলে আলম তাকে জোরপূর্বক মুখ চেপে ধরে নিজের বসতঘরে নিয়ে যায়। সেখানে ভয়-ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করা হয়।

​এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কিশোরগঞ্জ সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী ২০০৩) এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৯, তারিখ: ১৭ জানুয়ারি ২০২৬)। মামলা হওয়ার পর থেকেই আসামি আত্মগোপনে চলে যায়।

​র‍্যাব-১৪-এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা ১২টার দিকে মহেশখালী এলাকায় অভিযান চালিয়ে আলমকে গ্রেফতার করতে সক্ষম হয়।
​র‍্যাব জানায়: "ঘটনার পর থেকেই আমরা ছায়া তদন্ত শুরু করি। আসামির অবস্থান নিশ্চিত হওয়ার পরপরই তাকে আইনের আওতায় আনা হয়েছে।"
​গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন