কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় র্যাব-১৪-এর একটি চৌকস দল অভিযান চালিয়ে ২৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার কাগারচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র্যাব-১৪ (কিশোরগঞ্জ ক্যাম্প) জানতে পারে যে, পাকুন্দিয়া থানাধীন বালুয়াকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি রাস্তায় মাদক বিক্রির উদ্দেশ্যে কিছু ব্যক্তি অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে বিকেল আনুমানিক ৫:১৫ মিনিটে কাগারচর এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব।
১. মোঃ এরশাদুল ইসলাম ভূইয়া ওরফে রুমান (৫৩), পিতা- মৃত আব্দুল খালেক ভূইয়া, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া।
২. মোঃ জামাল (৪৮), পিতা- মৃত জাবেদ আলী, থানা- পাকুন্দিয়া, জেলা- কিশোরগঞ্জ।
অভিযানকালে আসামিদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদক ও সরঞ্জাম জব্দ করা হয়:
মাদকদ্রব্য: ২৮ (আটাশ) কেজি গাঁজা (যার আনুমানিক বাজার মূল্য ৫,৬০,০০০ টাকা)।নগদ টাকা: মাদক বিক্রির ১১,৮০০ টাকা।মাদক বহনে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকার।
অন্যান্য: মাদক ব্যবসার কাজে ব্যবহৃত ৪টি মোবাইল ফোন।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে মাদক কেনাবেচা করে আসছিল। উদ্ধারকৃত আলামতসহ আসামিদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।