স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : গণভোট নিয়ে ভুল তথ্য দিয়ে সংশোধন করলো ইসি
এক নজরে : ‎ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ ‎সদ্য অনুষ্ঠিত গণভোটে দেশের প্রায় ৬২ দশমিক ৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ২৯ দশমিক ৩২ শতাংশ ভোটার ‘না’-এর পক্ষে মত দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ জয়ী হলে...
গণভোট নিয়ে ভুল তথ্য দিয়ে সংশোধন করলো ইসি
Watermark Logo

‎ ১৪ ফেব্রুয়ারি, ২০২৬
‎সদ্য অনুষ্ঠিত গণভোটে দেশের প্রায় ৬২ দশমিক ৪৭ শতাংশ ভোটার ‘হ্যাঁ’-এর পক্ষে এবং ২৯ দশমিক ৩২ শতাংশ ভোটার ‘না’-এর পক্ষে মত দিয়েছেন। অধিকাংশ আসনে ‘হ্যাঁ’ জয়ী হলেও ১১টি আসনে ‘না’ ভোট বিজয়ী হয়েছে।
‎
‎দেশব্যাপী দ্বিগুণেরও বেশি ভোটে ‘হ্যাঁ’ জয়ী হলেও নির্বাচন কমিশন (ইসি) প্রকাশিত ফলাফলের হিসাব নিয়ে একটি ভুল তথ্য সামনে আসে। পরে কমিশন তা সংশোধন করে।
‎
‎প্রথমে প্রকাশিত ফলাফলে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার দেখানো হয়েছে ২৪৪ দশমিক ২৯৫ শতাংশ। ওই আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ১৯ হাজার ৯০৯ জন হলেও কাস্ট ভোট দেখানো হয় ৭ লাখ ৮১ হাজার ৫২৩টি। সেখানে ‘না’ ভোটের পক্ষে ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ১ লাখ ৪৫ হাজার ৩৮২ ভোট দেখানো হয়।
‎
‎বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে পরে ইসি সংশোধিত ফল প্রকাশ করে। সংশোধিত তথ্যে দেখা যায়, রাজশাহী-৪ আসনে গণভোটের কাস্টিং হার ৭২ দশমিক ৫৯ শতাংশ। মোট ভোটার সংখ্যা অপরিবর্তিত থাকলেও কাস্ট ভোট দেখানো হয় ২ লাখ ৬ হাজার ৬১১টি। তবে ‘না’ ও ‘হ্যাঁ’ ভোটের সংখ্যা যথাক্রমে ৬ লাখ ১২ হাজার ২২৯ এবং ১ লাখ ৪৫ হাজার ৩৮২—এভাবেই উল্লেখ থাকে।
‎উল্লেখ্য, এই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল বারী সরদার।
‎বিজ্ঞাপন
‎এ ছাড়া, সিরাজগঞ্জ-১ আসনে প্রথমে গণভোটের কাস্টিং হার দেখানো হয় মাত্র ৭ দশমিক ৮৯৯ শতাংশ, যা একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ভোটের হারের তুলনায় অনেক কম। জাতীয় সংসদ নির্বাচনে ওই আসনে ভোট পড়েছিল ৬০ দশমিক ৮৩ শতাংশ। সেখানে ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে নির্বাচিত হন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী সেলিম রেজা।
‎
‎পরে সংশোধিত তথ্যে সিরাজগঞ্জ-১ আসনে গণভোটের হার ৬০ দশমিক ৮৩ শতাংশ দেখানো হয়।
‎
‎প্রথমে জুলাই সনদ বাস্তবায়ন প্রশ্নে আয়োজিত এ গণভোটে দেশজুড়ে ‘হ্যাঁ’-এর পক্ষে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ ভোট পড়ে। ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার ৬০ দশমিক ২৬ শতাংশ দেখানো হয়েছিল।
‎
‎পরে সংশোধন করে হ্যাঁ’-এর পক্ষে মোট ৪ কোটি ৮০ লাখ ৬৬০ এবং ‘না’-এর পক্ষে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬ ভোট দেখানো হয়। এবং ২৯৯টি সংসদীয় আসনে গণভোটের গড় কাস্টিং হার ৬০ দশমিক ৮৪ শতাংশ দেখানো হয়।
‎

এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন