স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৩ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : হাইমচরে বাড়ির ভেতর দিয়ে রাস্তা না দেয়ায় ঘর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
এক নজরে : হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৪ নং কমলাপুর ও ফরিদগঞ্জ সীমানায় নদী ভাঙতি ও ব্যাবসায়ী মৃত অলি গাজীর ছেলে হাশিম গাজীর বাড়ির ভেতর খাল পাড় দিয়ে রাস্তা না দেয়ায় ঘর বাড়িতে হামলা-ভাঙচ...
হাইমচরে বাড়ির ভেতর দিয়ে রাস্তা না দেয়ায় ঘর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
Watermark Logo
হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের ৪ নং কমলাপুর ও ফরিদগঞ্জ সীমানায় নদী ভাঙতি ও ব্যাবসায়ী মৃত অলি গাজীর ছেলে হাশিম গাজীর বাড়ির ভেতর খাল পাড় দিয়ে রাস্তা না দেয়ায় ঘর বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। 

এ ঘটনায় ৯ ফেব্রুয়ারী সোমবার রাতে ১০ জনকে স্বনামে ও অজ্ঞাতনামা আরও ১২/১৫জনকে আসামি করে  ভুক্তভোগী হাশিম গাজী বাদী হয়ে মামলা দায়ের করেন।

লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের কমলাপুর গ্রামের বাসিন্দা হাশিম গাজী ছেলে সন্তান নিয়ে খরিদকৃত সম্পত্তির উপর বসবাস করেন।

 পার্শ্ববর্তী ফরিদগঞ্জ উপজেলার লাউরা গ্রামের  গ্রামের স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন অপকর্মের হোতা হাবু বেপারী, জাহাঙ্গীর বেপারী, মনু বেপারী মহসিন বেপারী সহ আরও ১০ জন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে হাশিম গাজীর ঘরবাড়ি ভাঙচুর করেন।

স্থানীয়দের সহযোগিতায় তারা চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। বাড়িঘর আলীকে হামলাকারীরা পুনরায় ঘরবাড়ি ভাঙচুর এবং বাসা থেকে নগদ অর্থ সং অলংকার ও মালামাল লুট করে নিয়ে যায় বলে তিনি অভিযোগে উল্লেখ্য করেন।

 অভিযোগ পেয়ে হাইমচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে সুষ্ঠু বিচারের দাবি করেন ভুক্তভোগী পরিবার।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন