ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ২৫টি ভোটকেন্দ্রের ফলাফল প্রকাশিত হয়েছে। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, এসব কেন্দ্রে মোট কাস্ট হয়েছে ৪৫ হাজার ০৬৬টি ভোট।
ঘোষিত ফলাফল অনুযায়ী, ধান প্রতীক পেয়েছে ২৯ হাজার ১৮৫ ভোট। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১১ হাজার ৫২৭ ভোট এবং হাতপাখা প্রতীক পেয়েছে ৩ হাজার ২৭১ ভোট। এছাড়া বাতিল হয়েছে ১ হাজার ০৮৩টি ভোট।
ফলাফলে ধান প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে রয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক দ্বিতীয় এবং হাতপাখা প্রতীক তৃতীয় অবস্থানে রয়েছে।
ফলাফল ঘোষণার পর প্রার্থীদের সমর্থকদের মাঝে ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। তবে সার্বিকভাবে এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এদিকে, মনপুরা উপজেলার এই ফলাফল পুরো আসনের চূড়ান্ত ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। অন্যান্য কেন্দ্রের ফলাফল যুক্ত হলে পূর্ণাঙ্গ চিত্র স্পষ্ট হবে।