স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : পাবনায় মধ্যরাতে ভোটকেন্দ্রে প্রবেশ প্রিজাইটিং অফিসার প্রত্যাহার
এক নজরে : রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে প্রবেশ করায় পাবনার চাটমোহরে এক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।‎‎প্রত্যাহার প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিন উপজেলার নিমাইচড়...
পাবনায় মধ্যরাতে ভোটকেন্দ্রে প্রবেশ প্রিজাইটিং অফিসার প্রত্যাহার
Watermark Logo
রাতে জামায়াত নেতারা ভোটকেন্দ্রে প্রবেশ করায় পাবনার চাটমোহরে এক দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।
‎
‎প্রত্যাহার প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিন উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ আশরাফ জিন্দানী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। তিনি চাটমোহর উপজেলায় খাদ্য পরিদর্শক পদে কর্মরত রয়েছেন।
‎
‎জানা গেছে, নিমাইচড়া ইউনিয়নের সমাজ গ্রামের জালাল উদ্দিনের ছেলে ছাত্রশিবির পাবনা জেলা কমিটির সাবেক সভাপতি আসাদুজ্জামান (জামান), বলজপুর গ্রামের আব্দুল মমিনের ছেলে মোখলেছুর রহমানসহ আরও কয়েকজন জামায়াত নেতা বুধবার রাত সাড়ে ১০টার দিকে প্রিসাইডিং অফিসার মো. রুহুল আমিনের সঙ্গে দেখা করেন এবং এজেন্টদের কাগজপত্র হস্তান্তর করেন। অন্য প্রার্থীর কর্মী সমর্থকরা বিষয়টি টের পেলে এ খবর পুরো এলাকায় ছড়িয়ে পরে।
‎
‎বিষয়টি সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরীকে জানানো হলে তিনি পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে রুহুল আমিনকে প্রত্যাহার করে সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রিসাইডিং অফিসার হিসেবে স্থলাভিষিক্ত করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন