স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : মধ্যরাতে সিলেটের ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার সময় তিনজন আটক
এক নজরে : সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।‎‎বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরীর মিরাবাজ...
মধ্যরাতে সিলেটের ভোটকেন্দ্রে পর্যবেক্ষক পরিচয়ে ঢোকার সময় তিনজন আটক
Watermark Logo
সিলেটে পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।
‎
‎বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টা ৫০ মিনিটের দিকে নগরীর মিরাবাজারের শাহজালাল জামেয়া স্কুল ও কলেজ থেকে তাদেরকে আটক করা হয়।
‎
‎বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ মঈনুল জাকির।
‎তিনি বলেন, পর্যবেক্ষক পরিচয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা আটক করে আমাদের কাছে দিয়েছেন। প্রাথমিকভাবে নাম পরিচয় জানা যায়নি। জিজ্ঞাসা করার জন্য থানায় নিয়ে আসা হচ্ছে।
‎
‎সিলেট মেট্রোপলিটন পুলিশ উপ-পুলিশ কমিশনার (উত্তর ও মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আনসার ও পর্যবেক্ষকের কার্ড গলায় ঝুলিয়ে ভোটকেন্দ্রে প্রবেশের চেষ্টার সময় তিন জনকে আটক করে পুলিশের কাছে দিয়েছে এলাকাবাসী। আটক দুইজন সিলেট লিডিং ইউনিভার্সিটি ও একজন মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থী। কেন্দ্রের প্রবেশ চেষ্টার কারণ জানতে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
‎
‎ঘটনার সংবাদ পেয়ে শাহজালাল জামেয়া স্কুল ও কলেজে যান সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। তিনি বলেন, ‘প্রথমত দুঃখজনক হল, আজ দুপুরে জামায়াতের এক নেতার বাসা থেকে লাঠিসোঁটা উদ্ধার করা হয়েছে। এসব লক্ষণ ভালো নয়। সিলেটের যে সম্প্রীতির রাজনীতি, এখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দেবে। লাঠিসোঁটা যদি এভাবে পাওয়া যায়, তাহলে ভোটারেরা কীভাবে নির্বিঘ্নে ভোট দেবে? জামেয়া ভোট কেন্দ্রে রাতের বেলা পর্যবেক্ষকেরা কেন এসেছেন? তাঁরা এখন কেন আসলেন? সেটা প্রশাসনের খতিয়ে দেখা উচিত। এছাড়া প্রিসাইডিং কর্মকর্তা তাদের ঢোকার অনুমতি কীভাবে দিলেন? পর্যবেক্ষক যদি হয়ে থাকেন, তাহলে ভোট চলাকালে তারা পর্যবেক্ষণ করবেন। এখন কেন এলেন? এর জন্য দায়ী প্রিসাইডিং কর্মকর্তা।’
‎
‎একইভাবে রাত ১০টা দিকে নগরের ব্লু-বার্ড স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা দলীয় কয়েকজন নেতা-কর্মীকে ওই কেন্দ্রে ঢুকিয়েছেন এবং ওই কর্মকর্তা একাধিকবার কেন্দ্রের বাইরে এসেছেন বলেও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক অভিযোগ করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন