আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোলা-৪ (চরফ্যাশন–মনপুরা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন মনপুরা উপজেলায় শেষ দিনের নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।
রবিবার ৮/০২ দিনব্যাপী তিনি মনপুরা উপজেলার হাজির হাট স্কুল মাঠে জনসভা করেন। এ সময় তিনি সাধারণ জনগনের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন একজন শিশু থেকে বৃদ্ধ কৃষক, থেকে চাকুরিজীবী,রাষ্ট্রপতি থেকে কর্মচারী, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, সকলে সমান অধিকার পাবে বিএনপি ক্ষমতা এলে।
তিনি আরো বলেন বিএনপি ক্ষমতা এলে কৃষক কে কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড ও স্বস্থ্য কার্ড দেওয়া হবে যা আমাদের নেতা জনাব তারেক রহমানে ইশতেহারে মধ্যে রয়েছে।
নির্বাচনী প্রচারণাকালে নুরুল ইসলাম নয়ন বলেন, “বিএনপি ক্ষমতায় এলে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে এবং উন্নয়ন হবে জনগণের মতামতের ভিত্তিতে। মনপুরাসহ চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটানোই আমাদের প্রধান লক্ষ্য।
এ সময় তাঁর সঙ্গে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষ দিনের প্রচারণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
এসময় অরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি'র সহসভাপতি আব্দুল খালেক সেলিম মোল্লা, যুগ্ন সম্পাদক আব্দুর রহিম মেম্বার, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম শাহীন, উপজেলা বিএনপি'র নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক অ্যাডভোকেট ছালাউদ্দিন আহমেদ প্রিন্স, সাবেক যুবদল সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী, ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান কবির, বিএনপি নেতা মোঃ হুমায়ুর কবির, শ্রমিকদল সভাপতি মোঃ রফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল যুগ্ন আহবায়ক মোঃ তুহিন, ওলামাদল নেতা মাওলানা মাকসুদুর রহমান, উপজেলা ছাত্রদল আহবায়ক মোঃ ইকরামুল কবির প্রমূখ।
উপজেলা যুবদল আহবায়ক মোঃ সামছুদ্দিন আহমেদ মোল্লার সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল যুগ্ন আহবায়ক মোঃ কামাল উদ্দিন, সদস্য সচিব হাফেজ আব্দুর রহিম, স্বেচ্ছাসেবকদল আহবায়ক মিজানুর রহমান পলাশ, সদস্য সচিব মোঃ হোসেন হাওলাদার, ছাত্রদল সদস্য সচিব মোঃ শাহিন, জিয়া মঞ্জের সভাপতি নুরুউদ্দিন টিপু,চালক দলের সভাপতি মোসলেহ উদ্দিন খোকন সহ বিএনপি ও অংগ সহযোগী সংগঠনের বিভিন্নপর্যায়ের নেতাকর্মিবৃন্দ।
মনপুরা উপজেলায় সর্বশেষ নির্বাচনী জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামস্ উদ্দিন বাচ্চু চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি ডাঃ কামাল হোসেন।
উল্লেখ্য, শান্তিপূর্ণ পরিবেশে প্রচারণা শেষে তিনি ভোটারদের কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।