ফরিদগঞ্জে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইটি পৃথক রাজনৈতিক দলের বিশাল জনসমাবেশ। ৯ ফেব্রুয়ারি ২০২৬ ইং রোজঃ সোমবার সকাল থেকে উপজেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
একদিকে ‘চিংড়ি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হান্নান ফরিদগঞ্জ-৪ আসনে বিশাল জনসমাবেশের আয়োজন করেছেন। সমাবেশটি অনুষ্ঠিত হবে শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ১১টায়। এতে বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থী ফরিদগঞ্জ-৪ লায়ন মোহাম্মদ হারুনুর রশিদ পক্ষ থেকেও ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে সকাল ১০টায় বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃত্ব এতে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
দুই সমাবেশকে কেন্দ্র করে ফরিদগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা তুঙ্গে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন উভয় পক্ষের নেতৃবৃন্দ।ফরিদগঞ্জে আগামীকাল দুই রাজনৈতিক দলের বিশাল জনসমাবেশ
ফরিদগঞ্জে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে দুইটি পৃথক রাজনৈতিক দলের বিশাল জনসমাবেশ। ৯ ফেব্রুয়ারি (সোমবার) সকাল থেকে উপজেলা জুড়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
একদিকে ‘চিংড়ি’ প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব এম এ হানান ফরিদগঞ্জ-৪ আসনে বিশাল জনসমাবেশের আয়োজন করেছেন। সমাবেশটি অনুষ্ঠিত হবে শোলা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সকাল ১১টায়। এতে বিভিন্ন জেলা ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে।
অন্যদিকে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষ থেকেও ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজ মাঠে সকাল ১০টায় বিশাল জনসমাবেশের আয়োজন করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতৃত্ব এতে অংশ নেবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।
দুই সমাবেশকে কেন্দ্র করে ফরিদগঞ্জে রাজনৈতিক উত্তেজনা ও আলোচনা তুঙ্গে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এদিকে, শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছেন উভয় পক্ষের নেতৃবৃন্দ।