স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : মব সৃষ্টি করে জনতার দলের নেতাকে মারপিট করার অভিযোগ
এক নজরে : জনতার দলের ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদককে মব সৃষ্টি করে মারপিট করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। শনিবার, ৭ ফেব্রুয়ারি দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা কার্যালয়ে...
মব সৃষ্টি করে জনতার দলের নেতাকে মারপিট করার অভিযোগ
Watermark Logo

জনতার দলের ইউনিয়ন কমিটির সাধারন সম্পাদককে মব সৃষ্টি করে মারপিট করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে। 

শনিবার, ৭ ফেব্রুয়ারি দুপুরে লালমনিরহাটের আদিতমারী উপজেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তুলেন দলটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামীম কামাল। 

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জনতার দলের চেয়ারম্যান বলেন, লালমনিরহাট-২ আসনের কালীগঞ্জ উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের পাটিকাপাড়া গ্রামে কয়েকজন কর্মীকে নিয়ে গত বৃহস্পতিবার বিকেলে জনতার দলের পক্ষে প্রচারনা করছিলেন দলের দলগ্রাম ইউনিয়নের সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ বাবুল। এ সময় বিএনপি প্রার্থী রোকন উদ্দিন বাবুলের নির্দেশে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জনতার দলের নেতাকে আটক করে টাকা দিয়ে ভোট কেনার মিথ্যে অপবাদ দিয়ে মব সৃষ্টি করে। প্রথমে আটক রবীন্দ্রনাথকে বেধড়ক মারপিট করে। 

পরে ভোট কেনার মিথ্যে অপবাদ দিয়ে তাকে পুলিশ ও বিজিবি'র কাছে সোপর্দ করে। এ সময় স্থানীয় দুইজন নারীকে মিথ্যে স্বাক্ষী বানিয়ে আটক জনতার দলের নেতাকে ভ্রাম্যমান আদালতে দুই হাজার টাকা জরিমানা করা হয়। প্রশাসন বিষয়টি ভালভাবে খতিয়ে না দেখে ধানের শীষের প্রার্থীর সাজানো নাটকের পক্ষে রায় দিয়ে নির্বাচনের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ তুলেন জনতার দলের চেয়ারম্যান।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন