স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : শহিদ লেঃ সেলিম শিক্ষালয়ে পৌষ মেলা ও পিঠা উৎসব–১৪৩২ অনুষ্ঠিত
এক নজরে : শহিদ লেঃ সেলিম শিক্ষালয় ও সেলিম কালচারাল ইনস্টিটিউটের যৌথ আয়োজনে পৌষ মেলা ও পিঠা উৎসব–১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। উৎসবের শুভ উদ্বোধন করেন মেজর (অবঃ) মোঃ শাহ আলম, পিএসসি, চেয়ারম্যান, শহিদ...
শহিদ লেঃ সেলিম শিক্ষালয়ে পৌষ মেলা ও পিঠা উৎসব–১৪৩২ অনুষ্ঠিত
Watermark Logo
শহিদ লেঃ সেলিম শিক্ষালয় ও সেলিম কালচারাল ইনস্টিটিউটের যৌথ আয়োজনে পৌষ মেলা ও পিঠা উৎসব–১৪৩২ অনুষ্ঠিত হয়েছে। উৎসবের শুভ উদ্বোধন করেন মেজর (অবঃ) মোঃ শাহ আলম, পিএসসি, চেয়ারম্যান, শহিদ লেঃ সেলিম শিক্ষালয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা রাজিয়া হোসেন। এ ছাড়া ইনচার্জ, কো-অর্ডিনেটরসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ আয়োজনে নানা ধরনের ঐতিহ্যবাহী পিঠার পাশাপাশি বাহারি স্বাদের খাবারের স্টল বসানো হয়।

পাশাপাশি সেলিম কালচারাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

উৎসবটি শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন