স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : গত ২৪ ঘন্টায় দায়িত্ব পালনের সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্জনসমূহ
এক নজরে : গত ০৫/০২/২০২৬ খ্রিঃ তারিখ হতে ০৬/০২/২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ২৪ ঘন্টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সারাদেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহের বিস্তারিত...
গত ২৪ ঘন্টায় দায়িত্ব পালনের সময় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্জনসমূহ
Watermark Logo
গত ০৫/০২/২০২৬ খ্রিঃ তারিখ হতে ০৬/০২/২০২৬ খ্রিঃ তারিখ পর্যন্ত ২৪ ঘন্টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের সারাদেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহের বিস্তারিতঃ-
‎
‎শরীয়তপুর জেলায় জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় অংশগ্রহণ করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অভিযানকালে সদর উপজেলার ওষুধের ফার্মেসীতে মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ ও অতিরিক্ত মূল্য নেওয়া পরিলক্ষিত হওয়ার কারনে ১টি ওষুধের দোকানে ৩টি মামলার ভিত্তিতে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 
‎
‎চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকায় একটি ছেলে শিশু একা কান্না করতে দেখে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা নিজেদের কাছে নেয়। আশেপাশে এলাকা খুজে অভিভাবকদের না পেয়ে হ্যান্ড মাইকের মাধ্যমে শিশুর নাম সহ পাওয়ার কথা বললে পরিবারের লোকজন শুনতে পায় এবং তাৎক্ষণিক আনসার সদস্যদের কাছে আসেন। পরবর্তীতে উক্ত শিশুটি বিমানবন্দর কর্তৃপক্ষের নির্দেশে স্বজনের নিকট ফিরিয়ে দেওয়া হয়। 
‎
‎কক্সবাজার জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় অংশগ্রহণ করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অভিযানকালে সদর উপজেলার খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার তৈরি ও সংরক্ষণ করার কারনে মামলার ভিত্তিতে ১টি হোটেল মালিককে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। 
‎
‎বরিশাল জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে উজিরপুর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় অংশগ্রহণ করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অভিযানকালে উজিরপুর উপজেলার খাবারের হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও ওষুধের দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ করায় মোট ১০ টি দোকানে ২৬,৫০০/- টাকা জরিমানা করা হয়। 
‎
‎রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩২ নং ওয়ার্ডে রোগীর স্বজন চোর চোর বলে চিৎকার দিলে উক্ত স্থানে কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা উক্ত চোরকে দাওয়া দিয়ে আটক করতে সক্ষম হয় এবং চুরিকৃত মোবাইল ও ব্যাগ উদ্ধার করা হয়। পরবর্তীতে উক্ত চোরকে হাসপাতাল কর্তৃপক্ষের নির্দেশে পুলিশের নিকট সোপর্দ করা হয় এবং উদ্ধারকৃত মালামাল মালিকের নিকট বুঝিয়ে দেওয়া হয়। 
‎
‎শেরপুর জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে সদর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সক্রিয় অংশগ্রহণ করে আনসার ব্যাটালিয়ন সদস্যরা। অভিযানকালে সদর উপজেলার নারায়নপুর ও নবীনগর বাস স্ট্যান্ড এলাকার দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য সরবরাহ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ করার কারনে ২টি দোকানে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন