স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বালিয়া ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ধানের শীষের সমর্থনে গণমিছিল
এক নজরে : চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে ধানের শীষের সমর্থনে গণমিছিল করেছে ৯নং বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদল।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বি...
বালিয়া ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে ধানের শীষের সমর্থনে গণমিছিল
Watermark Logo
চাঁদপুর-৩ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিককে বিজয়ী করতে ধানের শীষের সমর্থনে গণমিছিল করেছে ৯নং বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদল।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ১নং ওয়ার্ডের ইচলীঘাট থেকে শুরু হয়ে ডালিরঘাট ও দক্ষিণ ইচলী এলাকা প্রদক্ষিণ করে পুনরায় ইচলীঘাটে এসে শেষ হয়।
গণমিছিলে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বালিয়া ইউনিয়ন যুবদলের সমন্বয়ক মোঃ জুলহাস জুয়েল, জেলা যুবদলের সদস্য শরীফ মুন্সি, পৌর যুবদলের খোকন প্রধান, বালিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান হাওলাদার।


এছাড়াও উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাসুদ পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী তালুকদার, সাধারণ সম্পাদক সুমন খান, সহ-সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন হাওলাদার, সাংগঠনিক সম্পাদক সোহেল তালুকদারসহ নেতাকর্মীরা।

গণমিছিলে আরও অংশ নেন নাসির খান, শাহাদাত খান, এরশাদ গাজী, সুমন বেপারী, সালাউদ্দিন বেপারী প্রমুখ।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন