স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০১ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
এক নজরে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বে...
বাগেরহাটে বিএনপি'র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
Watermark Logo
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাট-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীর নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর হেরেমের মোড় চত্বরে এ সমাবেশের আয়োজন করা হয়।

বেমরতা ইউনিয়ন বিএনপির নেতা মো. আবুল কালাম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। বক্তব্যে তিনি দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যদি অন্য দলের এজেন্ট হিসেবে কাজ করে বা কোনো ধরনের অপকর্মে জড়ায়, তাহলে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে। ভোটকেন্দ্র পাহারা দেওয়া, ভোটারদের উৎসাহিত করা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

সমাবেশে বাগেরহাটের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিকে ত্বরান্বিত করতে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেনকে ভোট দেওয়ার জন্য নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রতি আহ্বান জানানো হয়।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা শরীফুজ্জামান লিটু, মল্লিক রুবেল হোসেন, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সুজাউদ্দিন মোল্লা সুজন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শিমুল, বেমরতা ইউনিয়ন বিএনপির সভাপতি আকরামুজ্জামান রিক্ত এবং সাধারণ সম্পাদক তাওহিদুল ইসলাম রানা।

সমাবেশে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন