স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে টাঙ্গাইল স্টেডিয়ামে আনসার ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
এক নজরে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্...
অবাধ, সুষ্টু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতে টাঙ্গাইল স্টেডিয়ামে আনসার ভিডিপি'র নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত
Watermark Logo
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশব্যাপী ধারাবাহিক প্রস্তুতিমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই অংশ হিসেবে আজ ০৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে টাঙ্গাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশ।
‎
‎সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহিনীর সম্মানিত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়। টাঙ্গাইল জেলায় প্রাথমিকভাবে ভোটকেন্দ্রে মোতায়েনের জন্য মনোনীত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যারা স্বতঃস্ফূর্তভাবে এই সমাবেশে অংশগ্রহণ করেন।
‎
‎একই সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারে টাঙ্গাইল স্টেডিয়ামের সমাবেশটি জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় ময়মনসিংহ, রাজশাহী ও নওগাঁ জেলার নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশে উপস্থিত সদস্যদের জন্য। এর মাধ্যমে বাহিনীর সমন্বিত, যুগোপযোগী ও প্রযুক্তিনির্ভর নির্বাচন প্রস্তুতি আরও সুদৃঢ় রূপ লাভ করে।
‎
‎সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে মহাপরিচালক মহোদয় বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে সারাদেশে ৫ লক্ষ ৬০ হাজারের অধিক আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা মোতায়েন করা হবে। তিনি এ নির্বাচনকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের এক ঐতিহাসিক অধ্যায় হিসেবে উল্লেখ করেন এবং বলেন, এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় মাঠপর্যায়ে সবচেয়ে দায়িত্বশীল ও জোরালো ভূমিকা পালন করবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
‎
‎বাহিনীর ভাবমূর্তি ও জনআস্থা অটুট রাখতে তিনি সদস্যদের প্রতি সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক সদস্যকে বাহিনীর পোষাক-পরিচ্ছদ ও সরঞ্জামাদি যথাযথভাবে ব্যবহার, ভোটকেন্দ্রে দায়িত্ব পালনের পূর্বে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট ধারণা অর্জন এবং ভোটকেন্দ্রে উদ্ভূত যেকোনো তাৎক্ষণিক অপ্রতিকর পরিস্থিতি নির্বাচন সুরক্ষা অ্যাপের মাধ্যমে দ্রুত রিপোর্টিং নিশ্চিত করার নির্দেশ দেন।
‎
‎এছাড়াও তিনি জানান, প্রথমবারের মতো বাহিনীর ডাটাবেজ ভিত্তিক নিবন্ধন ব্যবস্থার মাধ্যমে শারীরিকভাবে সক্ষম, যোগ্য ও প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য-সদস্যাদের যাচাই-বাছাই করে মোতায়েন কার্যক্রম সম্পন্ন করা হয়েছে, যা নির্বাচন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও সক্ষমতা বহুগুণে বৃদ্ধি করেছে। দায়িত্ব পালন শেষে সদস্যদের নির্বাচনী ভাতা দ্রুত ও স্বচ্ছভাবে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রেরণ নিশ্চিত করা হবে বলেও তিনি আশ্বস্ত করেন।
‎
‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রযুক্তিনির্ভর প্রস্তুতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। ব্যাপক সদস্য মোতায়েন, আধুনিক মনিটরিং ব্যবস্থা, স্বচ্ছ যাচাই-বাছাই ও দায়িত্বশীল দিকনির্দেশনার মাধ্যমে বাহিনী একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সর্বাত্মকভাবে প্রস্তুত। দেশের গণতন্ত্র ও ভোটাধিকার সুরক্ষায় আনসার ভিডিপির এই সুসংগঠিত প্রয়াস জাতির আস্থা ও প্রত্যাশাকে আরও দৃঢ়ভাবে প্রতিফলিত করে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন