স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক কারবারি আটক
এক নজরে : ভোলার সদর উপজেলার দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে পরিচালিত এই অভ...
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ১ মাদক কারবারি আটক
Watermark Logo
ভোলার সদর উপজেলার দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে পরিচালিত এই অভিযানে আটককৃত ব্যক্তির নাম রমজান আলী রনি (৩৮)।

কোস্ট গার্ড বেইস ভোলা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার রাত ১২টার দিকে ভোলা সদরের দরিরাম সংস্কর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহভাজন হিসেবে তল্লাশি চালিয়ে ১০৮ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজাসহ রমজান আলী রনিকে হাতেনাতে আটক করা হয়। জব্দকৃত এসব মাদকের বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

আটককৃত রমজান আলী রনি ভোলা সদর থানার দরিরাম সংস্কর (৫ নং ওয়ার্ড) গ্রামের শেখ ফরিদ উদ্দিনের ছেলে।

অভিযান শেষে জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা এবং উপকূলীয় এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। তারা মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন