স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : গত ২৪ ঘন্টায় আনসার বাহিনীর সদস্যদের সারাদেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ
এক নজরে : দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে গত ২...
গত ২৪ ঘন্টায় আনসার বাহিনীর সদস্যদের সারাদেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ
Watermark Logo
দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সর্বদা নিজেদের উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে পালন করে যাচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা। তারই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বাহিনীর সদস্যদের সারাদেশে দায়িত্ব পালনের উল্লেখযোগ্য অর্জন সমূহ দেখে নিই- 
‎
‎★ লক্ষ্মীপুর জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১টি মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয় 
‎
‎★ ব্রাহ্মণবাড়িয়া জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১টি রেস্টুরেন্টে ২০ হাজার টাকা জরিমানা করা হয় 
‎
‎★ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা দম্পত্তির হারিয়ে যাওয়া শিশু উদ্ধার করে স্বজনের নিকট ফিরিয়ে দিলো কর্তব্যরত অঙ্গীভূত আনসার সদস্যরা 
‎
‎★ রংপুর জেলায় আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ০৪টি দোকানে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় 
‎
‎★ শেরপুর জেলায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অধীনে আনসার ব্যাটালিয়ন সদস্যদের অংশগ্রহণে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে ১টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন