স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও পথসভা
এক নজরে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। রোববার (২...
হাইমচরের উত্তর আলগী ইউনিয়নে ধানের শীষের গণসংযোগ ও পথসভা
Watermark Logo
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুর-৩ আসনের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক। রোববার (২ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পথসভায় শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি বন্ধ করতে হবে। তিনি মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন গড়ার অঙ্গীকার করেন এবং বলেন, ইউনিয়ন পরিষদ থেকেই দুর্নীতি বন্ধ করা হবে। সরকারি ফি ছাড়া অতিরিক্ত কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই।

তিনি আরও বলেন, সবাইকে সমান সুযোগ দেওয়া হবে এবং এলাকায় একটি ইপিজেড স্থাপনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। শেষে তিনি আগামী ১২ তারিখ ধানের শীষে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন