স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : আনসার-ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে ইউরোপীয় ইউনিয়ন এর নতুন আঞ্চলিক নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ‎
এক নজরে : আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন- এর নতুন আঞ্চলিক নিরাপত্তা উপদেষ্টা মিস্টার রুবেন রুইজ ক্যাডনোসা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক ম...
আনসার-ভিডিপি সদর দপ্তরে বাহিনীর মহাপরিচালকের সাথে ইউরোপীয় ইউনিয়ন এর নতুন আঞ্চলিক নিরাপত্তা উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ ‎
Watermark Logo
আজ ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন- এর নতুন আঞ্চলিক নিরাপত্তা উপদেষ্টা মিস্টার রুবেন রুইজ ক্যাডনোসা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। 

সৌজন্য সাক্ষাতে তারা নিজেদের মধ্যে সৌহার্দ্য বিনিময় করেন এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 
‎
‎এসময় মহাপরিচালক মহোদয় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্নকরণে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সার্বিক ভূমিকা সম্পর্কে আলোচনা করেন। মিস্টার ক্যাডনোসা নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দলের প্রয়োজনীয় বিভিন্ন সমন্বয়ের ক্ষেত্রসমূহ উপস্হাপন করেন। 
‎
‎সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ, এনডিসি, পিএসসি এবং উপমহাপরিচালক (অপারেশন্স) মোঃ সাইফুল্লাহ রাসেল, বিএএম,
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন