স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান্দ্রায় বিএনপির গণসংযোগ
এক নজরে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি।চান...
ধানের শীষের বিজয় নিশ্চিত করতে চান্দ্রায় বিএনপির গণসংযোগ
Watermark Logo
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষ প্রতীকের বিজয় নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে বিএনপি।

চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝির নেতৃত্বে ইউনিয়নের বাংলা বাজার, বাখরপুরসহ বিভিন্ন গ্রাম ও হাটবাজারে শতাধিক বাড়িতে বাড়িতে গণসংযোগ চালানো হয়। এ সময় নেতাকর্মীরা আগামী ১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

২৯ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল ৪টায় অনুষ্ঠিত এ গণসংযোগে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল আমিন খান আকাশ, জাসাস জেলা কমিটির কনভেনর মোঃ মাহফুজুর রহমান, জেলা যুবদল নেতা অভি, চান্দ্রা ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ নাজির পাটোয়ারী, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন ঢালী, ২নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ৩নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রার্থী মাসুদ মালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন