স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে মনপুরায় নৌ-বাহিনীর পেট্রোল টহল জোরদার
এক নজরে : আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোলা জেলার মনপুরা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ পেট্রোল...
আসন্ন জাতীয় নির্বাচন কে সামনে রেখে মনপুরায় নৌ-বাহিনীর পেট্রোল টহল জোরদার
Watermark Logo
আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ভোলা জেলার মনপুরা উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে যৌথ পেট্রোল টহল পরিচালনা করা হচ্ছে। এ সময় পুলিশ, নৌবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টহল দেন।

বুধবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী এ টহল কার্যক্রম অনুষ্ঠিত হয়। টহল চলাকালে মনপুরা উপজেলার চারটি ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক, ঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে অভিযান পরিচালনা করেন যৌথ টহল টিমের সদস্যরা। এ সময় সাধারণ জনগণের সঙ্গে কথা বলে নির্বাচনী শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

এছাড়া রাস্তা ও বাজার এলাকায় যানজট সৃষ্টি না করতে এবং জনসাধারণের চলাচলে বিঘ্ন না ঘটাতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানান টহল টিমের কর্মকর্তারা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত এ ধরনের টহল কার্যক্রম অব্যাহত থাকবে।

যৌথ পেট্রোল টহলের ফলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং জনসাধারণের মধ্যে স্বস্তি বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন