স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কমিউনিস্টরা আজীবন লড়াই করবে, ভোট পাবে না—এটা হতে পারে না
এক নজরে : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেনের কাস...
কমিউনিস্টরা আজীবন লড়াই করবে, ভোট পাবে না—এটা হতে পারে না
Watermark Logo
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর সদর–হাইমচর) আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মনোনীত ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী কমরেড মোঃ জাহাঙ্গীর হোসেনের কাস্তে মার্কার সমর্থনে গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৬ জানুয়ারি) চাঁদপুর শহরের কালীবাড়ি এলাকা, পাল বাজার ও চৌধুরী ঘাটে এ গণসংযোগ হয়। এ সময় জেলা কমিউনিস্ট পার্টি, বাসদ, যুব ইউনিয়ন ও ছাত্র ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে কমরেড জাহাঙ্গীর হোসেন বলেন,“কমিউনিস্টরা এ দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, জান-মালের নিরাপত্তা ও দুর্নীতির বিরুদ্ধে আজীবন লড়াই করছে। মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে শক্তিশালী করতে কাস্তে মার্কায় ভোট দিন। কমিউনিস্টরা লড়াই করবে অথচ ভোট পাবে না—এটা হতে পারে না।”
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন