স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৫ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত
এক নজরে : নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষে যুবক নিহত। নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৮) নামে...
নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষে যুবক নিহত
Watermark Logo
নড়াইলে কাভার্ড ভ্যান ও মোটরসাইকেল মুখোমুখি  সংঘর্ষে যুবক নিহত। নড়াইল সদর উপজেলায় যশোর-কালনা মহাসড়কে কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক অন্তু শেখ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত অন্তু শেখ গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা গ্রামের শহিদ শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে থাকা নিহতের ছোট ভাই জানান, অন্তু শেখ নামে ওই যুবক নিজ বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বেলতলা বালিয়াডাঙ্গা থেকে শুক্রবার সকালে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া পশুর হাটে গরু কেনা-বেচা করতে যান। গরু কেনা-বেচা শেষে এদিন বিকেলে মোটরসাইকেল যোগে মাইজপাড়া থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। প্রতিমধ্যে যশোর-কালনা মহাসড়কের বুড়িখালি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাভার্ডভ্যান এর সাথে অন্তুর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি কাভার্ড ভ্যানের নিচে চলে যায়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। 

নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী ঢাকা মেইলকে বলেন, কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি হেফাজতে নেয়া হয়। কাভার্ডভ্যানটি জব্দ হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন