স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : সাংবাদিকের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
এক নজরে : বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক ঢাকা পোস্ট ৭১ ও দৈনিক ক্রাইম তদন্ত  বাগেরহাট সদর প্রতিনিধি  মো: মজনু শেখের পিতার আত্মার...
সাংবাদিকের পিতার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
Watermark Logo
বাগেরহাট সদর উপজেলার চুলকাটি প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক  সম্পাদক ঢাকা পোস্ট ৭১ ও দৈনিক ক্রাইম তদন্ত  বাগেরহাট সদর প্রতিনিধি  মো: মজনু শেখের পিতার আত্মার মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল (২০ জানুয়ারি) এশা বাদ চুলকাটি প্রেসক্লাবে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । 

চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়লের সভাপতিত্বে দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যবৃন্দ ও চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। 

আলোচনা সভার শেষে চুলকাটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ্ব  হযরত মাওলানা মুফতি ফেরদাউস আলম   মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন