স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কোর্স
এক নজরে : "থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের উ...
নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধিতে বিশেষ প্রশিক্ষণ কোর্স
Watermark Logo
"থাকবে পুলিশ জনপদে, ভোট দিবেন নিরাপদে” এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোলা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত "পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ" কোর্স আজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

ভোলা জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত দিনব্যাপী এই প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ শহিদুল্লাহ কাওছার পিপিএম (বার) মহোদয়।

মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে 'বডি ওন ক্যামেরা' (Body-worn Camera) ব্যবহারের ওপর বাস্তবমুখী ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ সোহান সরকার মহোদয়সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন