স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : নির্বিঘ্ন নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার: মনপুরায় নৌবাহিনীর ফুট পেট্রোলিং
এক নজরে : মনপুরা উপজেলায় সুস্থ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মনপুরা গড়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিশেষ ফুট পেট্রোলিং অভিযান...
নির্বিঘ্ন নির্বাচন ও গণভোটে নিরাপত্তা জোরদার: মনপুরায় নৌবাহিনীর ফুট পেট্রোলিং
Watermark Logo
মনপুরা উপজেলায় সুস্থ নির্বাচন ও আসন্ন গণভোটকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকমুক্ত মনপুরা গড়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে বিশেষ ফুট পেট্রোলিং অভিযান পরিচালনা করা হয়েছে।

রবিবার  (১৮ জানুয়ারি ) দিনব্যাপী এই ফুট পেট্রোলিং পরিচালিত হয় উপজেলার গুরুত্বপূর্ণ স্থানসমূহে। অভিযানের আওতায় বাধের হাট, মুক্তিযোদ্ধা ভবনের সামনে, হাজীরহাট বাজার ও হাজীরহাট ঘাট এলাকায় নৌবাহিনীর সদস্যরা টহল দেন।

পেট্রোলিংকালে নৌবাহিনীর সদস্যরা স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। একই সঙ্গে অবৈধ কার্যক্রম, মাদক কারবার ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে কঠোর অবস্থানের কথা জানান তারা।

নৌবাহিনী সূত্র জানায়, সুস্থ ও সুষ্ঠু নির্বাচন, গণভোটে ভোটারদের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করা এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।

স্থানীয় বাসিন্দারা নৌবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ফুট পেট্রোলিংয়ের ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাবোধ বেড়েছে এবং অপরাধ দমনে এটি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন