স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাঘাইছড়ি ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
এক নজরে : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার ১৪ জানুয়ারি বাদ মাগরিব বাঘাইছড়ি উপজেলা মিলনায়ত...
বাঘাইছড়ি ৪নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া
Watermark Logo
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ১৪ জানুয়ারি বাদ মাগরিব বাঘাইছড়ি উপজেলা মিলনায়তনে পৌর ৪ নং ওয়ার্ড (বিএনপি) ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের  আয়োজনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দীন বাবু, উপজেলা বিএনপির সভাপতি উমর আলী, সাধারণ সম্পাদক জাবেদুল আলম,পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা এবং রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী। এছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়। একই সঙ্গে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। এছাড়া বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া চাওয়া হয়।

আয়োজকরা বলেন, বেগম খালেদা জিয়া তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে দেশ ও মানুষের কল্যাণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তার রাজনৈতিক আদর্শ ও অবদানকে স্মরণ করে আগামী দিনগুলোতেও গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন