স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে এনসিপি'র ১২ নেতার পদত্যাগ
এক নজরে : জাতীয় নাগরিক পাটির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন'সহ ১২ নেতা পদত্যাগ করেছেন। রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদ...
বাগেরহাটে এনসিপি'র ১২ নেতার পদত্যাগ
Watermark Logo
জাতীয় নাগরিক পাটির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন'সহ ১২ নেতা পদত্যাগ করেছেন। 

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন তারা। 

পদত্যাগ করা অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি, মো. রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়ক আলী হুসাইন বলেন, আমি ২০২৫ সালের ৩ জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম ও পথচলা, তার সাথে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে যে অসমঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে এবং যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম তার ব্যাত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টির সাথে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং দলের রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করছি।

তিনি আরও বলেন, তবে দেশ ও জাতির কল্যাণে যে কোনো প্রয়োজনে একজন সেনাসদস্য হিসেবে সর্বদা নিয়োজিত ছিলাম, অবসর জীবনে আছি এবং মৃত্যুর আগ পর্যন্ত থাকবো, কিন্তু সেটি এনসিপি'র কোনো সদস্য হিসেবে নয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর সাথে আমার সঙ্গে এই কমিটির অনেকেই একাত্মতা প্রকাশ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন