স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কিশোরগঞ্জে র‍্যাবের পৃথক অভিযান: ২ বছরের সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
এক নজরে : কিশোরগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)।​শনিবার...
কিশোরগঞ্জে র‍্যাবের পৃথক অভিযান: ২ বছরের সাজাপ্রাপ্ত দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
Watermark Logo
কিশোরগঞ্জে পৃথক দুটি অভিযান পরিচালনা করে মাদক মামলার ২ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)।
​শনিবার (১০ জানুয়ারি ২০২৬) দুপুরে কিশোরগঞ্জ সদর উপজেলার ভুবিরচর ও বীর দামপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​​গ্রেফতারকৃত আসামিদের পরিচয়:. মোঃ শহীদ মিয়া (৪০): তিনি কিশোরগঞ্জ সদর থানার যশোদল নয়াপাড়া এলাকার তাজুল ইসলামের ছেলে।

মোঃ আরমান (২৭): তিনি সদর উপজেলার বীর দামপাড়া এলাকার মোঃ ফরিদ মিয়ার ছেলে।

​র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২, র‍্যাব-১৪-এর একটি আভিযানিক দল শনিবার দুপুর ১টা ২৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানাধীন ভুবিরচর (যশোদল) এলাকায় প্রথম অভিযানটি পরিচালনা করে। সেখান থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৮,০০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি শহীদ মিয়াকে গ্রেফতার করা হয়।

​এর কিছু সময় পর, দুপুর ১টা ৫৫ মিনিটের দিকে একই আভিযানিক দল সদর থানাধীন বীর দামপাড়া এলাকায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে। এই অভিযানে মাদক মামলার অপর এক ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মোঃ আরমানকে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব। আরমানকেও আদালত ২ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছিলেন।

​র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। গ্রেফতারের পর তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কিশোরগঞ্জ সদর থানার ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন