স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাংলা ইনোভেটর আয়োজিত নতুন বছরের ব্রেন ট্রেনিং সেশন সফলভাবে সম্পন্ন
এক নজরে : ২০২৬ সালের নতুন বছর উপলক্ষে বাংলা ইনোভেটর কর্তৃক আয়োজিত “New Celebration & Sharing Day 2026” অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন বছরের আনন্দ ভাগাভাগি করা এবং পারস্পরিক সংযোগ...
বাংলা ইনোভেটর আয়োজিত নতুন বছরের ব্রেন ট্রেনিং সেশন সফলভাবে সম্পন্ন
Watermark Logo
২০২৬ সালের নতুন বছর উপলক্ষে বাংলা ইনোভেটর কর্তৃক আয়োজিত “New Celebration & Sharing Day 2026” অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন বছরের আনন্দ ভাগাভাগি করা এবং পারস্পরিক সংযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ছিল বিভিন্ন গেমিং সেশন, ওয়ান-ডিশ ফুড শেয়ারিং আয়োজন এবং SoftSkill-এর সহযোগিতায় একটি বিশেষ Brain Training Session। উক্ত সেশনে অংশগ্রহণকারীরা কগনিটিভ ডেভেলপমেন্ট, ফোকাস বৃদ্ধি এবং সেল্ফ-ইমপ্রুভমেন্ট বিষয়ে কার্যকর ও বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

ইভেন্টে উপস্থিত ছিলেন SoftSkill-এর প্রতিষ্ঠাতা ও সেশন ট্রেইনার জনাব মো. রেদোয়ানুর রহমান, বাংলা ইনোভেটর-এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং অফিসিয়াল ইনোভেটরগণ।
Special Brain Training Session-এ অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা করা হয়।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন