স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কিশোরগঞ্জ-৪: মনোনয়নপত্র জমা দিলেন একমাত্র নারী প্রার্থী সিগমা, প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশের দাবি
এক নজরে : কিশোরগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কাজী রেহা কবির সিগমা। আজ রোববার জেলা প...
কিশোরগঞ্জ-৪: মনোনয়নপত্র জমা দিলেন একমাত্র নারী প্রার্থী সিগমা, প্রশাসনের কাছে সুষ্ঠু পরিবেশের দাবি
Watermark Logo
কিশোরগঞ্জ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন কাজী রেহা কবির সিগমা। আজ রোববার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আসলাম মোল্লার নিকট তিনি তাঁর মনোনয়নপত্রটি আনুষ্ঠানিকভাবে জমা দেন।

​মনোনয়নপত্র জমা দেওয়ার পর গণমাধ্যমের সঙ্গে আলাপকালে কাজী রেহা কবির সিগমা অভিযোগ করেন যে, তাঁর নির্বাচনী কাজে সহায়তাকারী কর্মী ও সাধারণ ভোটারদের নানাভাবে হয়রানি করা হচ্ছে। 

তিনি বলেন, "জনগণই আমার শক্তি। বিশেষ করে কৃষক ও মৎস্যজীবীরাই আমার মূল প্রেরণা। প্রশাসন যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এবং আমার কর্মীদের ভয়-ভীতি প্রদর্শন থেকে প্রতিপক্ষ বিরত থাকে, তবে আমার জয় সুনিশ্চিত।"

​মনোনয়ন দাখিল শেষে তিনি কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনের সাথে সাক্ষাৎ করেন। এ সময় তিনি ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম উপজেলার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) প্রতি বিশেষ অনুরোধ জানান, যেন তাঁর নির্বাচনী প্রচারণায় জড়িত কোনো ব্যক্তিকে অযথা হয়রানি না করা হয়। নির্বাচনী মাঠে সবার জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করার দাবি জানান তিনি।

​মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কাজী রেহা কবির সিগমার সাথে স্থানীয় বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে। হাওর অঞ্চলের এই গুরুত্বপূর্ণ আসনে একমাত্র নারী প্রার্থী হিসেবে তাঁর অংশগ্রহণ এলাকায় বেশ আলোচনার সৃষ্টি করেছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন