স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : নৌপথে জরুরি সিদ্ধান্ত: সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল স্থগিত
এক নজরে : ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নি...
নৌপথে জরুরি সিদ্ধান্ত: সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল স্থগিত
Watermark Logo
ঘন কুয়াশার কারণে সারা দেশে সব ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। রোববার (২৮ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ চাঁদপুরের উপপরিচালক (নৌ-নিট্রা) বাবু লাল বৈদ্য।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৫টায় রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ সারা দেশের সব ধরনের যাত্রীবাহী লঞ্চ ও যাত্রী নৌযানসহ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ এ নির্দেশনা দেয়।

তিনি আরো বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-বিআইডব্লিউটিএ আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে। আবহাওয়া অধিদপ্তরের বার্তা অনুযায়ী এ আদেশ দেয়া হয়েছে।

আর যেসব লঞ্চ নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশ্যে পথে রয়েছে তাদের ও অন্যান্য নৌযানকে ‘অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, ১৯৭৬’ মোতাবেক চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন