স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : চুলকাটিতে জাগরণী চক্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
এক নজরে : বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্র কাটাখালী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছেসোমবার (২২ ডিসেম্বর) শাখা ব্যবস্থাপক আ: রশিদ খানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্র...
চুলকাটিতে জাগরণী চক্রের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
Watermark Logo
বাগেরহাটের চুলকাটিতে জাগরণী চক্র কাটাখালী শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে

সোমবার (২২ ডিসেম্বর) শাখা ব্যবস্থাপক আ: রশিদ খানের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুলকাটি ঘনশ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চুলকাটি প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি জিএম মিজানুর রহমান।  বিশেষ অতিথি ছিলেন খুলনা জোনাল অফিসের ব্যবস্থাপক নিজাম উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী ও সাংবাদিক অমিত কর বিলাশ,  বাগেরহাট জেলা ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। 

অনুষ্ঠানে ৬০ জন দরিদ্র ও অসহায় স্থানীয় সদস্যদের কম্বল বিতরণ করা হয়। 

প্রচন্ড শীতের কষ্ট লাঘবে এ কম্বল বিতরণ করা হয়। জাগরণী চক্রের কার্যক্রম, সেবা ও মানবিক  বিষয়গুলিতে সদস্যগণ সন্তোষ প্রকাশ করেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন