স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবরোধ, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি
এক নজরে : ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা পদত্যাগের দাবিতে টাঙ্গা...
ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে অবরোধ, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি
Watermark Logo
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী জুলাই বিপ্লবী শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার, স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টা পদত্যাগের দাবিতে টাঙ্গাইলে প্রতিবাদ বিক্ষোভ মিছিল এবং মহাসড়ক অবরোধ করে সমাবেশ করেছে টাঙ্গাইলের সর্বস্তরের সাধারণ ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজের পর প্রায় ঘণ্টাব্যাপী ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইলের আশেকপুর জালফৈ বাইপাস সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করা হয়। এতে প্রায় ঘণ্টাখানেক ঢাকা ও উত্তরবঙ্গগামী লেনে কয়েক কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।
এর আগে টাঙ্গাইল পৌর শহরের টাঙ্গাইল প্রেসক্লাব থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করা হয়। পরে মিছিলটি নিরালা মোড় ও পুরাতন বাসস্ট্যান্ড হয়ে জালফৈ বাইপাসে এসে সমবেত হন এবং সেখানে তারা মহাসড়ক অবরোধ করে। এ সময় বিক্ষোভ মিছিলে বিভিন্ন স্লোগান দেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

এতে টাঙ্গাইলের জুলাই যোদ্ধা আবু আহমেদ শেরশাহ, মাহাথির মো. খান ভাসানী, ইয়াসির আরাফাত নিলয়, সুমাইয়া আক্তার ইতি, নবাব প্রমুখসহ অন্যরা বক্তব্য দেন।

বক্তারা বলেন, পরিকল্পনাভাবে প্রতিবাদ জুলাই যোদ্ধা হাদী ভাইকে সন্ত্রাসীরা প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে। আমরা বলব-স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টাসহ বর্তমান সরকারের অবশ্যই দায় রয়েছে। কেননা খুনিরা কীভাবে পালিয়ে যায়? আমাদের দাবি ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, ২৪ এর ফ্যাসিবাদ আন্দোলনে হাজারো ছাত্র-জনতার রক্তের বিনিময়ে এই অন্তবর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এই সরকার ব্যর্থ হলে ‘বিপ্লবী সরকার’ গঠন করা হবে। একইসাথে স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টারও পদত্যাগের দাবি জানান তারা।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন