ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা আজ ১৬/১২/২০২৫ ইং তারিখে নগরকান্দা উপজেলা চত্বরে শহীদ মিনারে পুষ্প অর্পণ করেন।
মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর )হল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের চূড়ান্ত বিজয় , যা ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালে অর্জিত হয়েছিল , এই দিনে পাকিস্তানি পাক বাহিনী আত্মসমর্পণ করেন শহীদদের আত্মত্যাগের স্মরণ একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক সোনার বাংলা গড়ার অঙ্গীকার এবং জাতীয় পতাকা উত্তোলন ও আলোকসজ্জার মত কর্মসূচি পালনের মধ্য দিয়ে উদযাপন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মেহেরাজ সাবরিন , নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি ) জনাব মোঃ আজাদ সামদানী , নগরকান্দা উপজেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি হাবিবুর রহমান (বাবুল) তালুকদার, নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো : আলিমুজ্জামান (সেলু), নগরকান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি জনাব মাহবুব আলী মিয়া , নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব সাইফুর রহমান( মুকুল),নগরকান্দা পৌর বিএনপির সভাপতি জনাব আসাদুজ্জামান (আসাদ), নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শওকত আলী (শরীফ), তৈবুর রহমান মাসুদ , হেলাল উদ্দিন হেলাল , মোহাম্মদ বাবু , মোঃ শাহাদাৎ হোসেন, সহ সরকারি বিভিন্ন কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়ার আয়োজন করা হয়, দোয়ার শেষে সমস্ত কার্যক্রম গরকান্দা উপজেলা নির্বাহী অফিসার সমাপ্তি ঘোষণা করেন ।