স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
এক নজরে : সারা দেশের ন্যায় চাঁদপুরের হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইলিশ ধরার অপরাধে ২৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫০ হাজার মি...
হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে ২৮ জেলে আটক, ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
Watermark Logo
সারা দেশের ন্যায় চাঁদপুরের হাইমচরে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬’ বাস্তবায়নে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে ইলিশ ধরার অপরাধে ২৮ জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কোস্ট গার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। পরে জব্দ করা কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

যাচাই-বাছাই শেষে আটক জেলেদের মধ্যে চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের কাছ থেকে মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। অন্যদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম বলেন, “মা ইলিশ আমাদের জাতীয় সম্পদ। ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশের নির্বিঘ্নে ডিম ছাড়ার সুযোগ নিশ্চিত করতে সরকার ২২ দিনের জন্য মা ইলিশ ধরা, বিক্রি, মজুদ ও পরিবহন নিষিদ্ধ করেছে। নিষেধাজ্ঞা অমান্য করে কেউ নদীতে নামলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। নদীতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা মেনে নিষেধাজ্ঞার সময় নদীতে মাছ ধরা থেকে বিরত থাকতে জেলেদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন