স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ১৭ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
এক নজরে : চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে বিদ্যা...
হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
Watermark Logo
চাঁদপুর সদর উপজেলার ১৩ নম্বর হানারচর ইউনিয়নের ঐতিহ্যবাহী হরিনা চালিতাতলী এডওয়ার্ড ইনস্টিটিউশন উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর ২০২৬) সকালে বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষক, পরীক্ষার্থী, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের উপস্থিতিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুনির আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মোর্শেদ আলম মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক এস এম হারুন আল রশিদ।

তিনি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত পড়াশোনার পাশাপাশি একটি সুনির্দিষ্ট রুটিন অনুসরণ করা জরুরি। পড়াশোনায় মনোযোগী হয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখা এবং নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে মোবাইল ফোনের আসক্তি থেকে দূরে থেকে পড়াশোনায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি মোঃ হারেছ খান, অভিভাবক প্রতিনিধি মইনুল হক মৃধা এবং সহকারী শিক্ষক মাওলানা সিদ্দিকুর রহমান, তপন কুমার দে, সুকুমার সরকার ও আলমগীর শেখ।

এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন