স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৫ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
এক নজরে : বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অপরাধে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপু মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে প্রত্যাহা...
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার
Watermark Logo
বাগেরহাটে প্রবাসীর স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্কের অপরাধে বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দ্বীপু মন্ডলকে প্রত্যাহার করা হয়েছে। 

রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। 

এর আগে রবিবার দুপুরে বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের কোড়ামাড়া গ্রামের প্রবাসী সুজন শেখের স্ত্রী মিম আক্তারের সাথে অনৈতিক সম্পর্কের অভিযোগে তার বসত বাড়ির একটি কক্ষের বক্সখাটের নিচ থেকে দ্বীপু মন্ডলকে আটক করে স্থানীয়রা। 

পরে খবর পেয়ে বাগেরহাট মডেল থানা পুলিশ তাকে উদ্ধার করে পুলিশ হেফাজতে নিয়ে আসে,
এসআই দ্বীপু মন্ডল বিষ্ণুপুর ইউনিয়নের বিট অফিসার ছিলেন। যার সুবাধে ওই এলাকায় তার যাওয়া আসা অপেক্ষাকৃত বেশি ছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এসআই দ্বীপু মন্ডল প্রায়ই কারনে অকারনে প্রবাসী সুজনের ঘরে আসা যাওয়া করতেন। বিষয়টি নিয়ে স্থানীয়দের মাজে ব্যাপক গুঞ্জনের সৃষ্টি হয়, সঠিক তথ্য প্রমাণ না থাকায় দীপু মণ্ডল কে কেউ কিছু বলার সুযোগ পায়নি, 

ঘটনার দিন প্রবাসী সুজন শেখের বাবা নুর ইসলাম শেখ ও তার স্ত্রী জরুরি কাজে বাড়ির বাহিরে থাকায় সুজন শেখের স্ত্রী মিম আক্তার এস আই দ্বীপু মন্ডলকে ফোন করে ডেকে আনেন বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি একজন আইনের লোক হয়ে এমন নেক্কার জনক বেআইনি কাজের সাথে জড়িত থাকা পুলিশ কর্মকর্তার দৃষ্টান্ত মুলক শাস্তির পাশাপাশি চাকুরী থেকে বহিস্কারের দাবি করেন।

এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মোঃ জামিরুল ইসলাম বলেন, এসআই দ্বীপু মন্ডলকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে  বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন