স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০৪ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : কিশোরগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
এক নজরে : কিশোরগঞ্জ সদর থানার এক মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোস্তফা ভূইয়াকে (৪৮) গ্রেফতার করেছে এসআরবি-১৪, সিপিসি-২ (কিশ...
কিশোরগঞ্জে দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
Watermark Logo
কিশোরগঞ্জ সদর থানার এক মাদক মামলায় দুই বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মোস্তফা ভূইয়াকে (৪৮) গ্রেফতার করেছে এসআরবি-১৪, সিপিসি-২ (কিশোরগঞ্জ ক্যাম্প)।
​গত বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক সাড় আটটার দিকে কিশোরগঞ্জ সদর থানার মহিষাখালি বাজার দোতলা মসজিদ সংলগ্ন বৌলাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃত মোস্তফা ভূইয়া কিশোরগঞ্জ সদর উপজেলার পাটধা (মহিষাখালী) গ্রামের সাহেদ আলী ভূইয়ার ছেলে।

​এসআরবি সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ সদর থানার মামলা নং-২০(৪)২৩, জিআর-১৭০(৪)২৩ [ধারা: ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)]-এ আদালত মোস্তফা ভূইয়াকে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকেই সে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল।

​পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় সিপিসি-২, এসআরবি-১৪-এর একটি আভিযানিক দল আসামির অবস্থান নিশ্চিত করে বৌলাই এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।

​গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ওয়ারেন্ট তামিলকারী অফিসারের নিকট হস্তান্তর করা হয়েছে। অপরাধ দমন ও ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন