স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ০২ অক্টোবর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : মোল্লাহাটে নিখোঁজের চার দিন পর শিশু তাউছিনের মরদেহ উদ্ধার
এক নজরে : বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রাম থেকে তাউছিন মোল্লা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত চার দিন ধরে নিখোঁজ থাকার পর আজ তার নিথর দেহ উদ্ধার করা...
মোল্লাহাটে নিখোঁজের চার দিন পর শিশু তাউছিনের মরদেহ উদ্ধার
Watermark Logo
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার চুনখোলা ইউনিয়নের কাচনা গ্রাম থেকে তাউছিন মোল্লা (৯) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। গত চার দিন ধরে নিখোঁজ থাকার পর আজ তার নিথর দেহ উদ্ধার করা হয়। নিহত তাউছিন মোল্লা কাচনা গ্রামের মো: জিহাদ মোল্লার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর শিশু তাউছিন হঠাৎ করেই বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের লোকজন আত্মীয়স্বজন ও আশপাশের এলাকায় মাইকিংসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের ঘটনায় এলাকায় তীব্র উৎকণ্ঠা ও শোকের ছায়া নেমে আসে।

আজ সকালে স্থানীয়রা ছোট কাচনা গ্রামের একটি ঘেরের ভেতর তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

খবর পেয়ে মোল্লাহাট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। শিশুটির মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে। এ মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের মাতম চলছে।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন