স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছেলে নিহত, বাবা আহত
এক নজরে : বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেহেদী হাসান ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাবা শেখ ফরিদ উদ্দীন। তাকে উদ্ধার কর...
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ছেলে নিহত, বাবা আহত
Watermark Logo
বাগেরহাটের রামপালে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে মেহেদী হাসান ইতু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন বাবা শেখ ফরিদ উদ্দীন। তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে জেলার রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সাথে জড়িতদের পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।

নিহত মেহেদী হাসান  রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের ছেলে। স্থানীয়দের বরাতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজীব আল রশীদ এই প্রতিবেদককে বলেন,  রামপাল উপজেলার ইসলামাবাদ গ্রামের শেখ ফরিদ উদ্দীনের সাথে তার চাচাতো ভাই শেখ বাকিবিল্লাহ’র সাথে জমির সীমানা নিয়ে চলে আসছিল।

সেই জমির বিরোধ নিয়ে সোমবার সকাল সাতটার দিকে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে চাচাতো ভাই বাকিবিল্লাহ ফরিদ উদ্দীন ও তার ছেলের উপর ক্ষুব্দ হয়ে ঘর থেকে ধারালো অস্ত্র নিয়ে হামলা করে। তাদের এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত করে ফেলে রেখে বাড়ি থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফরিদ উদ্দীনের ছেলে মেহেদী হাসানকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আর আহত ফরিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হামলার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন