স্বাধীন ৭১
স্বাধীন ৭১
স্বাধীন ৭১
Logo
প্রিন্টের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. | প্রকাশের তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬ খ্রি.
সংবাদ শিরোনাম : লক্ষ্মীপুর ৬নং ওয়ার্ডে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির মৃধা
এক নজরে : আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ সেপ্টেম্বর শুক্রবার বিক...
লক্ষ্মীপুর ৬নং ওয়ার্ডে দোয়া চাইলেন চেয়ারম্যান প্রার্থী হাফেজ জাকির মৃধা
Watermark Logo
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদর উপজেলার ১০নং লক্ষ্মীপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের গুচ্ছ গ্রামে নির্বাচনী উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৩টায় আয়োজিত সভায় বক্তব্য রাখেন চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক ও ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ মোঃ জাকির হোসেন মৃধা।

তিনি বলেন, “আমি কোনো নির্বাচনী কথা বলতে আসিনি, এসেছি দোয়া নিতে। আপনাদের দোয়া ও ভালোবাসাই আমার জনশক্তি। এই ৬নং ওয়ার্ডে আমার বাড়ি, আপনারা সবাই আমার প্রতিবেশী। তাই আপনাদের হকও আমার কাছে বেশি। কোনো প্রতিশ্রুতি নয়, আমি আপনাদের আস্থা অর্জন করতে চাই।”

তিনি আরও বলেন, গুচ্ছ গ্রামটি বিভিন্নভাবে অবহেলিত। বিশুদ্ধ পানির জন্য নেই পর্যাপ্ত কল, ভালোভাবে গোসলের জন্য নেই পুকুর, নেই শিশুদের খেলার মাঠ। নির্বাচিত হলে ইনশাআল্লাহ উন্নয়নে কাজ করার আশ্বাস দেন তিনি।

সদর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ সোহেল মৃধার সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সেনা কর্মকর্তা হারুন অর রশীদ খান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ মজু মৃধা, মোঃ নান্নু খান, মোঃ আবুল কাসেম খান, মোক্তার দর্জি সহ স্থানীয় নারী-পুরুষ।
এই খবরের বিস্তারিত পড়তে স্ক্যান করুন : © সকল কিছুর স্বত্বাধিকারঃ স্বাধীন ৭১ | সকল কারিগরী সহযোগিতায়ঃ স্বাধীন আইটি সল্যুশন